রাশিফল : ০৩ মে ২০১৫
মেষ:
আজ লটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ:
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন:
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট:
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
সিংহ:
সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।
কন্যা:
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে।
তুলা:
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
বৃশ্চিক:
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
ধনু:
ব্যবসায় ঝুুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর:
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।
কুম্ভ:
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মীন:
নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে।
এএইচ/পিআর