বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলেও জায়গা হলো না দিবালার
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পাওলো দিবালা। একটা সময় লিওনেল মেসির উত্তরসূরিও ভাবা হতো তাকে। এই দিবালাই কিনা জায়গা পেলেন না ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে!
হ্যাঁ, আর্জেন্টিনার ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে এ ফরোয়ার্ডকে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। ৩২ বছর বয়সী সাবেক এই জুভেন্টাস তারকার ফিটনেসের ওপর ভরসা রাখতে পারেননি তিনি।
পেশির চোটে এক বছরের বেশি সময় আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে ছিলেন দিবালা। দেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে।
যদিও সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। এএস রোমায় ফিরে পুরো ৯০ মিনিট খেলতে দেখা গেছে দিবালাকে। কিন্তু পারফরম্যান্সে স্কালোনিকে সন্তুষ্ট করতে পারেননি তিনি। এর আগে ২০২৪ কোপা আমেরিকা দলেও স্কালোনি বাইরে রেখেছিলেন দিবালাকে।
চোটই বড় সমস্যা। চলতি মৌসুমে চোটের কারণে ক্লাব ফুটবলেও নিয়মিত ছিলেন না দিবালা। রোমার হয়ে পুরো মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৬টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ হয়েছে তার।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান
ডিফেন্ডার
অগুস্তিন গিয়াওয়াই, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি ললো, জায়েদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস
মিডফিল্ডার
মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো
ফরোয়ার্ড
লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো
এমএমআর