রাশিফল : ৬ মে ২০১৫


প্রকাশিত: ০২:০৬ এএম, ০৬ মে ২০১৫

মিথুন: দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত লাভ। পারিবারিক জটিলতায় কাজকর্মে ব্যাঘাত ও অবসাদ।
    
কর্কট: গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের সূচনা। মিষ্টিমধুর কথায় অন্যকে প্রভাবিত করতে পারেন। সংক্রমণ ও হজমের গণ্ডগোল ভোগাবে।

মেষ: সৎসাহসে ভর করে শত্রু হটিয়ে কার্যোদ্ধার। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। প্রিয়জনের বিয়ের আলোচনা থেকে বিপত্তির আশঙ্কা।
    
বৃষ: বাক্যালাপে অসর্তকতার জন্য স্বজন পরিমণ্ডলে ভুল বোঝাবুঝি। দায়িত্ব পালন নিয়ে পরিবারে অশান্তি বাড়বে। বহু দিনের প্রেম সামান্য কারণে ভেস্তে যাওয়ার আশঙ্কা।

সিংহ: দুর্বলতার সুযোগে শত্রুরা তৎপর হতে পারে। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। শিরপীড়াকে উপেক্ষা করা ঠিক হবে না।
    
কন্যা: মানসিক দুর্বলতায় নতুন পরিকল্পনার অগ্রগতি ব্যাহত। পুরনো মামলার ফল অনুকূলে যেতে পারে। স্বাস্থ্যহানি কাজকর্মে প্রভাব ফেলবে।
    
তুলা: বাধা ও বিপর্যয়ের মধ্য দিয়ে ব্যবসায় অগ্রগতি। চারুকলার চর্চায় কৃতিত্বের স্বীকৃতির যোগ। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।
    
বৃশ্চিক: দলাদলির ফাঁদে পড়ে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রশিক্ষণে সাফল্যের সুবাদে বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসতে পারে।
    
ধনু: অন্যমনস্কতার জেরে ভাগ্যোদয় ফের বিলম্বিত হওয়ার আশঙ্কা। স্বজন পরিমণ্ডলে অসংযত বাক্যালাপে বিপত্তির আশঙ্কা। টিউমার জাতীয় সমস্যায় দুর্ভোগ।
    
মকর: নতুন কর্মোদ্যোগে ঈর্ষাকাতর প্রতিবেশীর বাগড়া। উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। বৃত্তিমূলক শিক্ষায় সাফল্য।
    
কুম্ভ: কর্মস্থলে জটিলতা বাড়ার আশঙ্কা। ভাগ্যোদয়ের জন্য দূরবর্তী স্থানে গমনের পরিকল্পনায় আশার আলো।
    
মীন: সময়োচিত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যামুক্তির সম্ভাবনা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। মা-বাবার সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।