নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:০৬ এএম, ১৩ মে ২০২৬
প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের দায়ের করা মামলায় ওসমান মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে অভিযুক্ত ওসমান মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে ওসমান মোল্লা বিয়ে করেন। দাম্পত্য জীবনে তার ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। ওসমান বিভিন্ন সময়ে একাধিকবার তার মেয়কে ধর্ষণ করেন। তবে গত ২৪ এপ্রিল রাতে ১৩ বছর বয়সী ওই মেয়েকে আবারও ধর্ষণ করলে বিষয়টি তার স্ত্রী টের পায়। পরে সকালে আত্মীয়-স্বজনদের জানালে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লা।

দীর্ঘদিন পর আবারও ওসমান মোল্লা তার নিজ বাড়িতে আসেন। পরে ভুক্তভোগী ওই মেয়ের মা দুপুরে বিষয়টি থানা পুলিশকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ বাড়িতে পৌঁছে অভিযুক্ত ওসমান মোল্লাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী ওই মেয়ের মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।