আজকের জোকস : ০৬ মে ২০১৫
মানসিক হাসপাতলে সদ্য আসা এক রোগী একমনে কিছু একটা লিখছে এমন সময় ডাক্তার এসে উপস্থিত হলেন-
ডাক্তার : কী খবর! চিঠি লিখছেন নাকি?
রোগী : (মুখ না তুলেই) হুঁ।
ডাক্তার : বেশ, বেশ তা কার কাছে লিখছেন?
রোগী : আমার কাছেই।
ডাক্তার : (কৌতূহলী হয়ে) আচ্ছা, কী লিখছেন শুনি?
রোগী : (বিরক্ত হয়ে) আপিন নিশ্চয় একটা পাগল, নয়তো আপনার মাথা খারাপ! আজ লিখে চিঠি পোষ্ট করবো, দুদিন বাদে তা পাবো তারপর খুলে পড়বো। না পড়ে তো বলতে পারবো না কী লিখা আছে!
***
১ম বন্ধু : জানিস, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। ১৭৭০ সালে এটা আবিষ্কৃত হয়েছিল।
২য় বন্ধু : সত্যিই ! তার আগে মানুষ বাঁচত কি করে!
***
সন্ধায় দুই মাতাল নেশা করে ঢাকা রোড দিয়ে বাড়ি ফিরছে (১ম জন একটু কম আর ২য় জন একটু বেশি নেশা করেছে)
১ম জন : দোস্ত রাস্তার এক ধারে আয় পিছন থেকে একটা ট্রাক আসছে।
২য় জন : আরে দোস্ত ট্রাক এলে কী হবে!
১ম জন : কী হবে মানে! ট্রাকটি আমাদের উপর দিয়ে যাবে।
২য় জন : আরে রাখ দোস্ত কতো এ্যরোপ্লেন (বিমান) আমার মাথার উপর দিয়ে গেল আর এই সামান্য ট্রাক আমাদের উপর দিয়ে গেলে কী হবে!
এইচএন/পিআর