হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কা


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ মে ২০১৫

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কা। এক সময় জনপ্রিয় মানুষের ধুমপানের মাধ্যম হুক্কা খাওয়ার প্রচলন কালের আবর্তে দিন দিন হারিযে যাচ্ছে। চার-পাঁচ বছর আগেও আবহমান বাংলার গ্রাম-গঞ্জে ধুমপায়ীরা হুক্কার মাধ্যামে তামাকপানের নেশায় অভ্যস্ত ছিলেন। সে সময় ধনী-গরীব অনেকের বাড়িতে হুক্কা প্রচলন ছিল।

প্রবীন বয়স্কদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের বিভিন্ন বৈঠক খানায় মেহমানদের জন্য প্রধান আকর্ষণ ছিল হুক্কা। যেকোনো বয়সের ছেলে ও বয়স্করা হুক্কার নেশায় মাতোয়ারা ছিলেন। তামাক পাতাকে টুকরা টুকরা করে কেটে এনে এতে চিটাগুড় মিশ্রিত করে তৈরি হতো হুক্কার প্রধান উপাদান তামুক।

হুক্কা ধুমপানের জন্য এক সময় হাটবাজারে তামাকের গুড়িগুলো মিশ্রিত করে বিক্রি করতো কিন্তু এখন আর তা চোখে পড়ে না। হাটবাজারগুলোতে তামাকের গুড়া বিক্রি করতেও আর দেখা যায় না। হারিয়ে গেছে সে ঐতিহ্যের অনেকটায়।

বর্তমান প্রজম্মের হুক্কা খাওয়াতো দুরের কথা অনেকেই চোখেই দেখেননি। হুক্কার জায়গা দখল করে নিয়েছে বিড়ি, সিগারেট, হুইস্কি, হেরোইন, গাজাঁসহ অন্যান্য মাদকদ্রব্য। যার মধ্যে ক্ষতিকর নিকোটিন রয়েছে।

তারপরও এই মরণ নেশায় জড়িয়ে পড়েছে উঠতি বয়সের শত শত যুব সমাজ। যাদের নিয়ে দেশের সকল অবিভাবক মহল থাকেন সব সময় উদ্বিগ্ন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।