আবিষ্কৃত হলো সবচেয়ে দূরের ছায়াপথ


প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৬ মে ২০১৫

বিশ্বের সব থেকে দূরের ছায়াপথ আবিষ্কার করলো বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষকরা ওই ছায়াপথ আবিষ্কার করেছেন বলে খবরে বলা হয়েছে।

সেই বিজ্ঞানীদেরই একজন ইয়ালে জানিয়েছেন, মসফায়ার কেক-১ টেলিস্কোপের মাধ্যমে এই সবচাইতে দূরবর্তী নয়া ছায়াপথের আবিষ্কার করেছেন তারা।

নয়া ছায়াপথের নামকরণ করা হয়েছে ইযেএস-জেডএস৮-১। মনে করা হচ্ছে জাগতিক নিয়মে প্রায় ১৩ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল ছায়াপথটি।

ধারণা করা হচ্ছে পৃথিবী থেকে ছায়াপথটির দূরত্ব কয়েক হাজার কোটি আলোকবর্ষ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।