আজকের জোকস : ২৯ মে ২০১৫


প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৯ মে ২০১৫

-স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের ছুটি দেবেন? আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং-এ যেতে হবে।
-না, কোনো ছুটি নেই।
-আপনি আমাকে বাঁচালেন, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ।

***

-খালাম্মা ডেকচির ঢাকনা খুইজ্জা পাইনা।
-এক কাজ কর। “ডেকচির ঢাকনা” লিখে গুগলে সার্চ দে!

***

ইন্টারভিউ বোর্ডে সর্দারজিকে প্রশ্ন করলেন এক প্রশ্নকর্তা- কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছো। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করলো। তুমি কী করবে?
সর্দারজি : আমি কল্পনা করা বন্ধ করবো!  

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।