আজকের জোকস : ০৩ জুন ২০১৫
স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে।
স্ত্রী : (ধমকের স্বরে) কোথায় তুমি?
স্বামী : প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটি গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম’?
স্ত্রী : (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে!
স্বামী : আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
***
-বলো তো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়?
-হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না।
***
ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে বলছেন কর্মকর্তা, আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে।
প্রার্থী : সে ক্ষেত্রে আমিই বোধহয় আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থী।
কর্মকর্তা : কীভাবে?
প্রার্থী : আমি গত চার মাসে ১০ বার চাকরিস্থল বদল করেছি!
এইচএন/আরআই