ডলফিনের কাণ্ড! (ভিডিও)


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৭ জুন ২০১৫

বলা হয়ে থাকে মানুষ পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান প্রাণী। কিন্তু তারপরের বুদ্ধিমান প্রাণীটি কে বলুন তো? যা ভাবছেন তাই। ‌ডলফিন। তথ্যটি মনগড়াও নয়। বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্যেই উঠে এসেছিলো।

এ বুদ্ধিমান প্রাণীটি সম্প্রতি এক অবাক কাণ্ড করে বসলো ব্রাজিলের একটি সমুদ্র সৈকতে। এক পর্যটক সমুদ্রের দিকে ক্যামেরা তাক করে ক্যামেরাবন্দী করছিলেন সমুদ্রের ঢেউ। আর ঠিক সে সময় তীরের দিকে ধেয়ে আসলো একে একে ৩০টি ডলফিন। ৩০টি ডলফিন একইভাবে লেজ দোলাচ্ছিলো এবং সবাই একসাথে একই অঙ্গভঙ্গি করছিলো। পরে তাদের সাথে খেলাধুলায় মেতে ওঠেন তীরে থাকা অন্যান্য পর্যটকরা।

ধারণা করা হয় ডলফিন এক সময় ডাঙায় বাস করতো। পরবর্তীতে পরিবেশের প্রতিকূলতা এবং জলে খাদ্যের প্রাচুর্য দেখে এরা পানির সঙ্গেই খাপ খাইয়ে নিয়েছে। তবে কি ডাঙার ডলফিন আবারও ডাঙামুখী হতে চায়? তবে এই মনুষ্যপ্রীতি!



আরএএইচ/এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।