অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙতে ভাঙতে নিশ্চিহ্নের পথে সড়ক
মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা-লক্ষ্মীপুর-পখিরা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহালদশায় পরিণত হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের একাংশ। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় পালরদী নদীর বিভিন্ন অংশের সড়ক ও নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ মিটার সড়ক। এটি এখনই মেরামত করা না গেলে বর্ষা মৌসুমের আগে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফাসিয়াতলা গ্রামের মফিজ হাওলাদার বলেন, ‘বিকল্প পথ ঘুরে যেতে হলে সাত কিলোমিটার বেশি পথ যেতে হয়। এতে করে ভোগান্তি, সময় ও খরচ সব বেড়ে যায়। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।’
অটোরিকশাচালক ইমন ব্যাপারী বলেন, ‘বর্তমানে ঝুঁকি নিয়ে কোনোভাবে চলাচল করা গেলেও পুরো বর্ষা মৌসুমে কী হবে বলা মুশকিল। সড়কটি দ্রুত সংস্কার দরকার।’
সড়কের ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) চিঠি দেওয়া হবে বলে জানান মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া

তিনি বলেন, পাউবো বেড়িবাঁধের কাজ করে দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বেড়িবাঁধ ছাড়া পুরোপুরি সড়ক মেরামত বা সংস্কার করা সম্ভব না। তা
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস