আবারো পৃথিবী ধ্বংসের গুজব!


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৮ জুন ২০১৫

আবারো বাতাসে ভেসে বেড়াচ্ছে পৃথিবী ধ্বংসের গুজব। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছে পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। কন্সপিরাসি তাত্ত্বিকরা দাবি করছেন তিন মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে পৃথিবী, বিলীন হতে চলেছে মানবসভ্যতা। তাত্ত্বিকদের হিসেব অনুযায়ী ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবীর শেষতম দিন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

তাত্ত্বিকগণ দাবি করছেন, এবছর ২৪ সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণুর। তার জেরে পৃথিবীর সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। মানবসভ্যতা বিলুপ্ত হতে পারে। তাঁরা আরও দাবি করছেন, বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির কাছে আসন্ন বিপর্যয়ের খবর রয়েছে। কিন্তু `অযথা আতঙ্কে`র ভয়ে তাঁরা প্রকাশ্যে নিয়ে আসছেন না। উল্টে সেই দেশের বেশকিছু ক্ষমতাবান ব্যক্তি ঘর গোছাচ্ছেন এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য।

নাসা যদিও এই তথ্য উড়িয়ে দিয়েছে। নাসা সাফ জানিয়েছে, `তাদের কাছে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণু বা ধূমকেতুর সংঘর্ষ হওয়ার কোনো খবর নেই। এমনকী আগামী এক শ বছরেও এ রকম কিছু ঘটবে না।`

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।