বিশ্বের আটটি দর্শনীয় জলপ্রপাত (দেখুন ছবিতে)
আইসল্যান্ডের গুলফস (গোল্ডেন ফলস) জলপ্রপাত। হোয়াইট নদীর ওপর জোড়া জলপ্রপাত
বিশ্বে অসংখ্য জলপ্রপাত রয়েছে। এদের মধ্যে কোনোটি ছোট, কোনোটি বড় আবার কোনোটি দর্শনীয়। আসুন একনজরে দেখে নেয়া যাক এমনই কিছু জলপ্রপাত... 
ভিয়েতনাম ও চীন সীমান্তের দেতিয়ান জলপ্রপাত। খুবই আকর্ষণীয় জলপ্রপাতটি।
ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তের ইগুয়াজু জলপ্রপাত। ইগুয়াজু নদীর ওপর মোট ২৭৫টি জলপ্রপাত রয়েছে। 
জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাত। স্থানীয় নাম মোসি-ওয়া-তুনা। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত।
নায়াগ্রা জলপ্রপাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত। 
গায়ানার কায়েতুর জলপ্রপাত। বিশ্বের অন্যতম খরস্রোতা। উচ্চতা ২২৬ মিটার।
আইসল্যান্ডের গুলফস (গোল্ডেন ফলস) জলপ্রপাত। হোয়াইট নদীর ওপর জোড়া জলপ্রপাত। 
ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফল। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। মোট উচ্চতা ৯৭৮ মিটার।
বিএ/এমএস