আট দিনে সাড়ে ৭ লাখ শিশু পেলো হাম-রুবেলার টিকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
দেরি হলেও শিশুর সুরক্ষা নিশ্চিতে টিকা সম্পন্নের পরমার্শ চিকিৎসকদের/ছবি: জাগো নিউজ গ্রাফিক্স

৩০ উপজেলায় ৯ম দিন এবং চার সিটিতে দ্বিতীয় দিনের মতো হাম-রুবেলার জরুরি টিকা প্রদান কর্মসূচি চলছে। এর মধ্যে ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ জন টিকা নিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সম্প্রসারিক টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্র এ তথ্য জানিয়েছে।

তথ্য মতে, গত ৮ দিনে ৩০ উপজেলায় ৬ লাখ ৩৬ হাজার ৯৪৫ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে। গতকাল (রোববার) থেকে শুরু হওয়া চার সিটি তথা বরিশাল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং ময়মনসিংহ সিটিতে একদিনে ১ লাখ ১১ হাজার ৮৬৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

সরকারের মূল লক্ষ্য সারাদেশে পুরো জেনারেশনকে টিকারা আওতায় নিয়ে আসা। তবে, ৩০ উপজেলা এবং চার সিটিতে ২৪ লাখ ২৩ হাজার ২২৯ শিশুকে টিকা দেওয়া হবে।

এসইউজে/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।