চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ জুলাই ২০২৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং এর সাথে দেখা করেছেন/ ছবি: সামাজিক মাধ্যম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনে সফর করছেন। চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে এস জয়শঙ্কর ওই সাক্ষাতের বিষয়ে তথ্য শেয়ার করেছেন।

এস জয়শঙ্কর বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।

সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীনে অবস্থান করছেন এস জয়শঙ্কর।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।