ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৫ মার্চ ২০২৬
এআই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কলিভান্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমকে তিনি জানান, রাশিয়া ৩০০ টন ওষুধ পাঠিয়েছে। তাজিকিস্তান ২,৬০০ টন মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া চীন ও আজারবাইজানও ইরানকে সহায়তা প্রদান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বহু হাসপাতাল ও অ্যাম্বুলেন্স স্টেশন ধ্বংস হওয়ায় এবং নারী-শিশুসহ অসংখ্য মানুষ আহত হওয়ায় ইরান রাশিয়ার কাছে ওষুধ সহায়তা চেয়েছিল।

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নির্দেশে মানবিক সহায়তা পাঠানো হয়।

সূত্র: তাস

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।