ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৯১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ এএম, ১৮ মার্চ ২০২৬
বিমান হামলার পর দক্ষিণ লেবাননের একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়/ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগের দিন পর্যন্ত ইসরায়েলের চালানো অভিযানে দেশটিতে নিহতের সংখ্যা ছিল ৮৮৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে।

তথ্যসূত্র: বিবিসি

এমএমকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।