পশ্চিমবঙ্গজুড়ে পবিত্র শবে বরাত পালিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গজুড়ে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালিত হয়/ ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গজুড়ে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধর্মপ্রাণ মুসলিমরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগার ও কবরস্থানে গিয়ে প্রিয়জনদের আত্মার মাগফেরাত ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে শবে বরাত পালন করেন।

ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাত রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। দিনটিতে ইবাদত-বন্দেগির পাশাপাশি, কিছুটা উৎসবমুখরও হয়ে ওঠে। শবে বরাত উপলক্ষে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের বাড়িগুলোতে নানা ধরনের খাবার তৈরি হয়। বিশেষ করে, ঘরে ঘরে হালুয়া-রুটি তৈরির প্রথা প্রচলিত রয়েছে।

দক্ষিণ কলকাতার বাসিন্দা শাকিল আবেদীন বলেন, সকালেই আমাদের বাড়ির পার্শ্ববর্তী কবরস্থানে গিয়ে মা-বাবার কবরে চাদর চড়িয়েছি ও আল্লাহর কাছে তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেছি।

শাকিল আরও বলেন, শবে বরাত অর্থ আতশবাজি ফাটানো নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যথাযথভাবে ইবাদত করাটাই এ দিনের একমাত্র উপলক্ষ।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।