থাইল্যান্ডে জোট সরকার গঠনের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুটিন চর্নভিরাকুল জানিয়েছেন, সাধারণ নির্বাচনে বেশি আসন পাওয়া ভুমজাইথাই পার্টি তৃতীয় অবস্থানে থাকা পেউ থাই পার্টির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করবে।

ভুমজাইথাই পার্টি নির্বাচনে ৫০০ আসানের মধ্যে ১৯৩টি আসন জিতেছে। পিপলস পার্টি পেয়েছে ১১৮টি আসন, আর পেউ থাই পার্টি ৭৪টি আসন।

পেউ থাই পার্টি-র সমর্থন আনুটিনকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা দেবে, যা স্থিতিশীল জোট সরকার গঠনের পথে সাহায্য করবে।

আনুটিন বলেন, আমরা সরকার হিসেবে এক সঙ্গে কাজ করবো এবং দেশের জন্য ভালো কিছু করবো। অতীতের ভুল বোঝাবুঝি মুছে আমরা এক সঙ্গে দেশ পরিচালনা করবো।

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের পর ভোট গণনার স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠায় দেশটির নির্বাচন কমিশনের ওপর চাপ রয়েছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই পার্টি বড় জয় পেলেও, একাধিক আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।

রোববার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনিয়মের ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—অন্ধকারে ব্যালট গণনা, বৈধ ভোটকে ভুলভাবে বাতিল হিসেবে চিহ্নিত করা এবং কেন্দ্রের ফলাফলের সঙ্গে নির্বাচন কমিশনের অনলাইন সিস্টেমে দেওয়া সংখ্যার গরমিল।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।