এপস্টিন সংক্রান্ত অভিযোগে আটকের পর ছাড়া পেলেন চার্লসের ভাই অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু/ ছবি: এএফপি (ফাইল)

ব্রিটেনের রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

অভিযোগ রয়েছে, বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি প্রয়াত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী এপস্টিনের কাছে সম্ভাব্য গোপন সরকারি নথি পাঠিয়েছিলেন।

পুলিশ জানায়, অ্যান্ড্রুকে সারাদিন জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে তদন্ত চলমান অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে।

৬৬ বছরে পা রাখা অ্যান্ড্রু আধুনিক ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে গ্রেফতার হওয়া সবচেয়ে উচ্চপদস্থ সদস্যদের একজন। তিনি বর্তমানে সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।

রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনের যথাযথ প্রক্রিয়া চলতে দেওয়া উচিত। তিনি আরও জানান, কর্তৃপক্ষকে রাজপরিবারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেওয়া হবে।

পূর্ব ইংল্যান্ডের একটি থানার বাইরে সাংবাদিকদের ক্যামেরায় দেখা যায়, মুক্তির পর গাড়িতে বসা অবস্থায় অ্যান্ড্রুকে কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল।

অ্যান্ড্রু বরাবরই এপস্টিন–সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তাদের বন্ধুত্বের জন্য অনুতাপ প্রকাশ করেছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।