পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৫ মার্চ ২০২৬
পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

ইরানের সামরিক বাহিনী আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, তারা পারস্য উপসাগরের উত্তরের অংশে একটি মার্কিন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার ভোরে আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা এই হামলা চালায় বলে জানানো হয়েছে। হামলার পর লক্ষ্যবস্তু জাহাজটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসি আরও জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রাণলি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানের নিয়ন্ত্রণে থাকবে—এ বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

তাদের বক্তব্য অনুযায়ী, ওই নিয়ম মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক। একই সঙ্গে তারা পুনরায় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ ও তাদের সমর্থকদের সামরিক বা বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে কোনো মার্কিন, ইসরায়েলি বা ইউরোপীয় জাহাজ শনাক্ত হলে সেটিকে অবশ্যই লক্ষ্যবস্তু করা হবে।

সূত্র: তাসানিম নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।