ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ০৬ মার্চ ২০২৬
ছবি: সামাজিক মাধ্যম

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।এই ঘটনায় ভারতের দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই সেনা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

বিবৃতিতে বলা হয়েছে, কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সু-৩০ এমকেআই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে (১৪১২ জিএমটি) শেষবারের মতো কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ হয়েছিল।

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ বিমান ও পাইলটদের সন্ধানে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।