ইরান আলোচনায় বসতে চায়, আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ছবি এএফপি (ফাইল)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কিন্তু এখন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ট্রাম্প দাবি করেন, তাদের (ইরান) আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব- শেষ হয়ে গেছে।
ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায়। আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে।
মার্কিন এই প্রেসিডেন্ট আগেও একবার এমন দাবি করেছিলেন।
তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু সেটি উড়িয়ে দিয়েছিল তেহরান।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না।
সূত্র: বিবিসি
এমএসএম