সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১১ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পাকিস্তান জরুরি মিতব্যয়ী ব্যবস্থা ঘোষণা করেছে।

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত স্পেনের

স্পেন সরকার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১১ মার্চ) দেশটির সরকারি গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তেলের দাম বাড়লে খাদ্যপণ্যের দাম কেন বাড়ে?

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না; এর সরাসরি প্রভাব পড়ে খাদ্যপণ্যের দামেও। কারণ কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন—খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রায় প্রতিটি ধাপেই তেল ও গ্যাসের ব্যবহার রয়েছে।

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনা
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের একজন মুখপাত্র।

পাকিস্তানের গোলাবর্ষণে আফগানিস্তানে ৩ বেসামরিক নাগরিক নিহত

পাকিস্তানের গোলাবর্ষণে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) তালেবান সরকার এমন তথ্য জানিয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো। বুধবার (১১ মার্চ) মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

ইরান যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, নেই বাংলাদেশ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর অন্তত ৮৫টি দেশে তেলের দাম বেড়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।

প্রয়োজন হলে যে কোনো সময় সৌদি আরবকে সহায়তা দেবে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান জানিয়েছে, প্রয়োজন হলে তারা সৌদি আরবকে সহায়তা করতে প্রস্তুত।

পশ্চিমবঙ্গে গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে রেস্তোরাঁগুলো

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ অনেক আগেই এসে পড়েছে ভারতের গায়ে। সরবরাহ সংকটে বেড়ে গেছে গ্যাসের দাম। এবার তার ধাক্কা লাগছে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসাতেও।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।