প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর ওপর হামলা অব্যাহত থাকবে।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক চায়।

তাছাড়া শত্রুদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে নতুন এই সর্বোচ্চ নেতা বলেন, তারা ইরানকে ভেঙে পড়া বা অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়া থেকে রক্ষা করেছে। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ও অন্যান্য সহায়তার কথাও বলেন।

ইরানের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখা এবং মতভেদ দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।