উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকের শাখাগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।
আইআরজিসির মুখপাত্র সরদার নাইনি বলেন, যুক্তরাষ্ট্র দুটি ইরানি ব্যাংকে হামলা চালানোর পর তার জবাব হিসেবেই এসব হামলা করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ তার এই বক্তব্য প্রকাশ করেছে।
তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবার একই ধরনের পদক্ষেপ নেয়, তবে অঞ্চলে থাকা সব মার্কিন ব্যাংক শাখা ইরানের বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক আর্থিককেন্দ্র এলাকায় পরপর দুটি হামলার পর নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এর মধ্যে সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চাটার্ডের দুবাই অফিসে কর্মীদের সরিয়ে নেওয়া এবং বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে এইচএসবিসি কাতারে তাদের শাখাগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং অঞ্চলের কর্মীদের জন্য দূর থেকে কাজের ব্যবস্থা চালু করেছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম