ইরানের পক্ষ নিলো হুথি

অন্য দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৮ মার্চ ২০২৬
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

ইরান বনাম মার্কিন-ইসরায়েলের যুদ্ধে যৌথ বাহিনীর সঙ্গে অন্য কোনো পক্ষ যুক্ত হলে অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্য দেশ যৌথ বাহিনীর হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে অভিযান চালালে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

শনিবার (২৮ মার্চ) ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্বের ভিত্তিতে, মার্কিন ও ইসরায়েলি শত্রু পক্ষ ইরান এবং আমাদের পুরো ইসলামী জাতিকে লক্ষ্য করছে যে নির্মম আগ্রাসন চালাচ্ছে, তা রুখতে আমরা সক্রিয় অবস্থানে আছি।

তাদের এই আগ্রাসনের লক্ষ্য, ইসরায়েলকে সম্প্রসারিত করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা এবং ‘মধ্যপ্রাচ্য পরিবর্তন’ করা।

ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, তারা মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়সংগত প্রতিরোধের অধিকার ও অঞ্চলের জনগণ ও জাতির মধ্যে সহযোগিতার গুরুত্ব নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, তারা জোর দিয়েছেন যে, তাদের লক্ষ্য কেবল মার্কিন ও ইসরায়েলি বাহিনী এবং তারা কোনো মুসলিম জনগণকে লক্ষ্য করছে না।

হুথি বিদ্রোহীদের প্রতিশ্রুতি:

১) মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র সংগঠনটি।
২) ফিলিস্তিন, লেবানন, ইরান ও ইরাকে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং ইয়েমেনের অবৈধ অবরোধ তুলে নেওয়া।
৩)গাজা চুক্তি বাস্তবায়ন ও ফিলিস্তিনিদের মানবিক অধিকার নিশ্চিত করা।

এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি থাকবে:

১)অন্য কোনো মিত্রের মার্কিন ও ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়া।
২) লোহিত সাগর ব্যবহার করে মুসলিম দেশ ও ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক অভিযান চালানো।
৩) ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত থাকা।

বাহিনী পুনরায় জোর দিয়ে বলেছে, আমাদের সামরিক অভিযান কেবল ইসরায়েল ও মার্কিন শত্রুকে লক্ষ্য করে, মুসলিম জনগণকে নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।