যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬
ছবি: উইকিপিডিয়া

যুক্তরাষ্ট্রের নির্মিত এমকিও-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের ইসপাহান শহরের আকাশে গোয়ান্দা নজরদারী চালানোর সময় এটি ভূপাতিত করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়, কয়েক মিনিট আগে ইসফাহানের আকাশে একটি এমকিও-৯ রিপার ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, ড্রোনটি একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যা দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

গত ২৮ ফেব্রুয়ারি পারমাণবিক অস্ত্র তৈরি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির অভিযোগ এনে ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী। এ বাহিনী প্রায় ৮৫ হাজার বেসামরিক স্থাপণায় হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ইরানে ১৩৪০ জনের বেশি নিহত হয়েছে।

সূত্র: তাস

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।