লেবাননে হিজবুল্লাহর ৯০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ৯০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর আরও দুই যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের বিমান বাহিনী ওই গোষ্ঠীর কিছু অবকাঠামো ধ্বংস করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের সমর্থনে হিজবুল্লাহ মার্চের শুরুতে একটি রকেট হামলা চালায়। তারপর থেকে ইসরায়েল রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং লেবাননের ভূখণ্ডে তাদের আগ্রাসন আরও বাড়িয়ে দিয়েছে। ফলে প্রায় ১২ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েল ১০ হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং লেবাননের শত শত নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও সংঘাত বন্ধ হয়নি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।