রাশিয়া-ইউক্রেন সংঘাত

পুতিনের সঙ্গে ফোনালাপের পর এরদোয়ান-জেলেনস্কির সরাসরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ছবি: আনাদোলু এজেন্সি

ইউক্রেন-রাশিয়া সামরিক সংঘাত বন্ধে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৩ এপ্রিল) এরদোয়ান ও পুতিনের ফোনালাপের পরদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই টেলিফোন আলাপে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন দুই নেতা।

আরও পড়ুন>>
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দ্রুত বন্ধে পুতিন-এরদোয়ানের ফোনালাপ

শনিবার (৪ এপ্রিল) তুরস্কের ইস্তানবুলে এ সমস্যার সমাধান ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে এরদোয়ান-জেলেনস্কি বৈঠক করেছেন বলে জানিয়েছে তুর্কি কমিউনিকেশন ডাইরেক্টরেট।

ইস্তানবুলে বৈঠক চলাকালীন, প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংলাপ ও শান্তি আলোচনার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পুরো অঞ্চলে অধিক শান্তি ও স্থিতিশীলতা দরকার এবং এই লক্ষ্য অর্জনে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

এই বৈঠকে কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল বজায় রাখা এবং এনার্জি সাপ্লাই সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এরদোগান। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আনকারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

বৈঠকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টার প্রশংসা করা হয়। এরদোগান এই উদ্যোগকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।

দুই দিকের আলোচনার মূল উদ্দেশ্য হলো শান্তিপূর্ণ সমাধান বের করা এবং ইউক্রেন ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালীন, ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা এবং সামরিক পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর ফলে অসংখ্য নাগরিক ও সৈন্য নিহত ও আহত হয়েছেন, পাশাপাশি অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।