ট্রাম্পের হুমকির পর এবার জাতিসংঘ বললো, ‘যুদ্ধেরও নিয়ম আছে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ এএম, ০৮ এপ্রিল ২০২৬
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

যুদ্ধেরও নিয়ম আছে বলে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে জাতিসংঘ। তারা এমন এক সময় এ পোস্টটি করেছে যখন, একটি চুক্তি করতে ইরানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জাতিসংঘ এক পোস্টে এমন কথা উল্লেখ করে।

এতে সংস্থাটি লেখে, যুদ্ধেরও নিয়ম আছে। বেসামরিক জনগণ এবং অবকাঠামোর ওপর হামলায় আন্তর্জাতিক মানবিক আইন
লঙ্ঘিত হয়।

jagonews24.com

জাতিসংঘ ওই পোস্টে আরও উল্লেখ করে, যেখানেই এমনটা ঘটুক না কেন, তা অগ্রহণযোগ্য, অবৈধ এবং তাৎক্ষণিকভাবে এমনটা বন্ধ হওয়া উচিত।

বেসামরিক মানুষ কোনো লক্ষ্যবস্তু নয়।

এর আগে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।