পশ্চিমবঙ্গে নির্বাচনী হাওয়ার মধ্যেই বর্ষবরণ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের হাওয়া। আর এমন পরিস্থিতিতে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। ঐতিহ্যবাহী এই দিনটিতে সব ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে বর্ষবরণে মেতে উঠেছেন।

ঐতিহ্যবাহী এই দিনটিতে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দিয়ে হালখাতা খোলা থেকে শুরু করে মিষ্টিমুখ এবং উৎসব আনন্দে ভাসছে পশ্চিমবঙ্গ।

jagonews24.com

এদিন সকাল থেকেই কলকাতার কালীঘাট এবং কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল দক্ষিণেশ্বর মন্দিরে নতুন বছরের শুভ কামনায় প্রার্থনা করেন অসংখ্য ভক্ত। অনেকে আবার ব্যবসার উন্নতির জন্য লক্ষ্মী গণেশের পূজার আয়োজন করে। কলকাতা শহরের রাজপথে বিভিন্ন সংগঠনের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রায় বের হয়।

jagonews24.com

নববর্ষ উপলক্ষে বাঙালি পরিবারে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। খাবারের মেনুতে স্থান পায়, পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। অনেকে আবার এই দিনটিতে সাদা ভাতের সঙ্গে ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারিসহ রসগোল্লা বা সন্দেশ খেতে পছন্দ করেন।

নির্বাচনী আবহাওয়া থাকলেও নববর্ষের শুভেচ্ছায় মিশল রাজনৈতিক রং। নির্বাচনের আবহে শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রইল রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ।

একদিকে যেমন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য অনুরাগ সিং ঠাকুর পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণা চালাতে এসে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, শুভ নববর্ষ, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমার বাংলার ভাই এবং বোনেদের। বাংলায় অনেক ধরনের সমস্যা রয়েছে, পানি থেকে শুরু করে রাস্তাঘাট কর্মসংস্থান সমস্যার জর্জরিত বাংলা। এই নির্বাচনে বিজেপি সরকার আসলে সব সমস্যার সংশোধন করা হবেই।

jagonews24.com

নববর্ষের শুভেচ্ছা বার্তায় যেমন উন্নয়ন সুশাসন ও কল্যাণের নতুন অধ্যায় শুরু করার কথা বলা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা বার্তার মাধ্যমেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বাংলার ঐতিহ্য সম্প্রীতি রক্ষা করতে তৃণমূল কংগ্রেসের সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে জনগণের সমর্থন প্রয়োজন।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।