সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কার্যক্রম ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবের একটি তেল ও গ্যাসক্ষেত্র// ফাইল ছবি: এএফপি

সৌদি আরব জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে কয়েকটির কার্যক্রম আবার চালু করা হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া ম্যানিফা ওয়েলফোলড থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনও পুনরায় শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, খুরাইস তেলক্ষেত্রের পূর্ণ উৎপাদন চালু করতে কাজ চলছে, যা সম্পূর্ণ চালু হলে অতিরিক্ত আরও ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলার পর কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, দ্রুত উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করতে পারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।