নাইজেরিয়ায় আবারও বোকো হারামের হামলা


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর আক্রমণ করেছে। রোববার মাইদুগুড়ি শহরে বিমানপথে হামলা চালিয়ে শহরে ঢোকার চেষ্টা করেছে জঙ্গিরা। নিরাপত্তার কারণে শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

বোকো হারামের অপহৃত অনেক বন্দি পালিয়ে এসে এই শহরে আশ্রয় নিয়েছেন। শনিবার তাদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। এ কারণেই এই হামলা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য, পশ্চিমা শিক্ষাবিরোধী এই জঙ্গিদল প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। তখন থেকেই আফ্রিকায় নানা রকম নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছে তারা। সূত্র : বিবিসি

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।