সোয়াইন ফ্লু: আমিরাতের নাগরিকদের ভারতে যেতে মানা
সোয়াইন ফ্লু-র জন্য নিজেদের নাগরিকদের ভারতে যেতে বারণ করেছে সংযুক্ত আরব আমিরাতের আমিরশাহী প্রশাসন। বৃহস্পতিবার আবুধাবি থেকে এই নির্দেশিকা জারি করা হয়। খবর জি নিউজ।
সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রায় ৯০ লক্ষ বাসিন্দাদের মধ্যে ৩০ শতাংশই ভারতীয় নাগরিক। তাঁরা যাতে এসময় ভারতে না যান সেই জন্য সতর্ক থাকতে বলেছেন আমিরশাহী প্রশাসন।
উল্লেখ্য, ভারতে সোয়াইন ফ্লু-তে গত ৩ মার্চ পর্যন্ত মারা গেছে ১,১৯৮ জন। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য জানা গেছে, শুধুমাত্র গুজরাটেই ২৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪,৯০০ জনেরও বেশি মানুষ। রাজস্থানে সোয়াইন ফ্লুতে ২৮৬ জন মারা গেছেন এবং ৫,৭০০ বেশি আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৮ জনের মারা যাওয়ার খবর জানা গেছে।
এএইচ/আরআই