সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মরক্কোয় ২ মার্কিন সেনা নিখোঁজ

মধ্যপ্রাচ্য সংকট ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আফ্রিকান লায়ন ২০২৬ নামের সামরিক মহড়ায় অংশ নেওয়া দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায়।

শ্রীলঙ্কায় সাইবার প্রতারণা চক্রের ৩৭ চীনা নাগরিক গ্রেফতার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি সন্দেহভাজন সাইবার প্রতারণা কেন্দ্র থেকে ৩৭ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার(৩ মে) পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

যুক্তরাজ্যে যাওয়ার পথে নৌকায় দুই নারীর মৃত্যু

যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে উত্তর ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া একটি ছোট নৌকায় দুই তরুণীর মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ ৩৭ আসন?

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ২৯৪ আসনের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ মে। ক্ষমতাসীন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো সরকার গঠনের লক্ষ্যে লড়ছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি দেশটি যা করেছে, তার জন্য এখনো ‘যথেষ্ট বড় মূল্য’ দেয়নি।

‘পশ্চিমবঙ্গে ৬০ শতাংশ নারীর ভোট পাবে তৃণমূল কংগ্রেস’

পশ্চিমবঙ্গের অন্তত ৬০ শতাংশ নারীর ভোট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছে জাতীয় কংগ্ৰেস। এছাড়া জাতীয় কংগ্রেস আরও দাবি করেছে যে, দেশটির গণমাধ্যমগুলোর বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি সরকার গঠন করবে, কিন্তু আদতে এমন কিছুই হবে না বরং তার উল্টো ফল হবে।

‘খারাপ চুক্তি অথবা ভয়াবহ অভিযান’- একটি বেছে নিতে হবে

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসির) গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। বিবিসি ফার্সির তথ্যমতে, আইআরজিসিরি পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জন্য হাতে খুব কম সময় রয়েছে।

লেবাননে নতুন অভিযান, ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার একটি জরুরি সতর্কতা জারি করেছে। দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

৩৪ হাজার ফুট উচ্চতায় প্রসব বেদনা, উড়োজাহাজেই সন্তান জন্ম দিলেন নারী

ইতালির রোমগামী একটি উড়োজাহাজে ৩৪ হাজার ফুট উচ্চতায় হঠাৎ প্রসব বেদনা উঠলে আকাশেই সন্তান জন্ম দিয়েছেন এক নারী, যা আকাশপথে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে। ব্রিটিশ গণমাধ্যম দ্য মেট্রো এই তথ্য জানিয়েছে।

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় একটি পুরোনো পানির ট্যাংকের ওপর আটকা পড়া দুই কিশোরকে প্রায় ১৬ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করেছে ভারতীয় বিমানবাহিনী।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।