লিবিয়ার তেলক্ষেত্রে হামলা : বাংলাদেশীসহ নিখোঁজ ১০
লিবিয়ার একটি তেলক্ষেত্রে বিদ্রোহীদের হামলায় বাংলাদেশীসহ প্রায় ১০ বিদেশী নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদেরকে পণবন্দী করা হতে পারে। শনিবার চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।
চেক পররাষ্ট্রমন্ত্রী লুবমির জাওরালেক জানান, লিবিয়ার আল-গনি তেলক্ষেত্রে নিখোঁজ শ্রমিকদের মধ্যে একজন চেক রিপাবলিক, একজন অস্ট্রিয়া ও অন্যরা বাংলাদেশ ও ফিলিপাইনের নাগরিক। আমরা তাদেরকে অপহরণ করার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখছি।
লিবিয়ার তেল নিরাপত্তা বাহিনী জানায়, তারা বিদ্রোহীদের হামলার পর পুণরায় তেলক্ষেত্রটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। শুক্রবার ওই হামলায় সাতজন নিরাপত্তাকর্মী নিহত হয়।
জাওরালেক জানান, কোনো গ্রুপই এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে চেক নাগরিক নেই বলেও তিনি জানান।
প্রতিষ্ঠানটির মুখপাত্র মোহামদ আল হারিরি বলেন, অস্ট্রিয়ার একটি তেল কোম্পানি থেকে আসা বিদেশীরা তেল ক্ষেত্রটি পরিচালনা করছিল। হামলার ঘটনার পর থেকেই তারা নিখোঁজ রয়েছে। আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে।
এএইচ/আরআই