মরক্কোয় ২ মার্কিন সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৩ মে ২০২৬
মার্কিন আফ্রিকান কমান্ডের লোগো

মধ্যপ্রাচ্য সংকট ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আফ্রিকান লায়ন ২০২৬ নামের সামরিক মহড়ায় অংশ নেওয়া দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হওয়ার ঘটনায়।

মরক্কোর সশস্ত্র বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তান-তান এলাকার ক্যাপ দ্রা উপকূলের একটি পাহাড়ি অঞ্চলের কাছে এই দুই সেনা সদস্য নিখোঁজ হন। তারা যুক্তরাষ্ট্রসহ ৪০টির বেশি দেশের প্রায় ৫ হাজার সেনা সদস্যের অংশগ্রহণে চলমান যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিলেন।

মরক্কো ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানায়, নিখোঁজ হওয়ার পরপরই স্থল, আকাশ ও সমুদ্রপথে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধারকাজে সংশ্লিষ্ট সব পক্ষ নিবিড়ভাবে কাজ করছে।

অন্যদিকে, ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।

এই মহড়াটি উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ বহুজাতিক সামরিক অনুশীলন, যা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে থাকে।

নিখোঁজ সেনাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।