সুপ্রিম কোর্টে সাহারার ভবিষ্যৎ নির্ধারণ আজ
আজ সাহারার ভাগ্য নির্ধারণ করবে ভারতের সুপ্রিম কোর্ট। যদিও, ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সাহারাশ্রীর জামিনে মুক্তির সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে।
ফর্মুলা ওয়ান, হোটেল ব্যবসা, বিমান পরিসেবা, চিট ফান্ড, রিয়েলএস্টেটসহ সারদার ব্যবসা ছড়ানো অনেক ক্ষেত্রে। গত সপ্তাহে শীর্ষ আদালত এই বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠানকে নিজেদের সম্পত্তির বিনিময়ে সাহারার প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জামিনের জন্য অর্থ সংগ্রহের শেষ সুযোগ দিয়েছিল।
আজ যদি জামিনের জন্য প্রয়োজনীয় অর্থ আদালতে সাহারা কর্তৃপক্ষ জমা দিতে না পারে তাহলে অ্যাপেক্স কোর্ট নিলামে চড়াবে সাহারার সম্পত্তি, যার মধ্যে রয়েছে নিউইয়র্কের বিলাস বহুল জমি, আছে ভারতের মধ্যে বিস্তৃত জমিও।
যদিও শিল্প বিশেষজ্ঞদের মতে সুব্রত রায়কে জামিনে মুক্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হবে সাহারা। সুব্রত রায়ের অবর্তমানে সাহারার সাম্রাজ্য পুনর্গঠনও অসম্ভব বলে মনে করছেন তাঁরা।
এখনও পর্যন্ত সাহারার তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
সুব্রত রায় অবশ্য নিজেকে পৃথিবীর `বৃহত্তম পরিবারের` অভিভাবক বলতে ভালবাসেন। নিজেকে তিনি `ম্যানাজিং ওয়ার্কার`` বলেও দাবি করেছেন। তাঁকে ছাড়া সত্যিই যে সাহারার অবস্থা বেহাল গত কয়েক বছরে তা কিন্তু প্রমাণিত।
এআরএস/এমএস