গোয়ায় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিখোঁজ ২
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গোয়ার দক্ষিণ-পশ্চিমে ২৫ মাইল দূরে ভেঙে পড়েছে ভারতীয় নৌবাহিনীর একটি নজরদারি বিমান। এই দুর্ঘটনায় চালকসহ আরও একজন নিখোঁজ রয়েছেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ভেঙে পড়ে ওই নজরদারি বিমান। এই দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকি দুজনের সন্ধানে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
বিএ/আরআই