নারীকে অনুসরণ করেন ওবামা!
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যাম ব্রুক অ্যালেজেস নামের এক নারীকে অনুসরণ করছেন। কি উদ্দেশ্যে তিনি তাকে অনুসরণ করছেন তা পরিস্কার করে বলতে পারেননি ব্রুক। এই নিয়ে তিনি শঙ্কিত। তবে কি ওবামাও ক্লিনটন-মনিকার মতো কোন কেলেঙ্কারির পথে এগুচ্ছেন!
এই তথ্যের সতত্যাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন চিকিৎসকরা। তারা দাবি করেছেন ব্রুক মানসিক সমস্যায় ভূগছেন। মনোবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে দ্বিমেরু রোগ বলা হয়।
অন্যদিক থেকে বলতে গেলে এই খবরের সত্যতা আছে। কারণ, ওবামা টুইটারে ৬ লক্ষ ৬৪ হাজার টুইটার অ্যাকাউন্টধারীকে অনুসরণ করেন। তাহলে বলা যায় খবর শুধুই কল্পনা। সব কাজ ফেলে এত মানুষকে ওবামা সর্বক্ষণ অনুসরণই করছেন?
ব্রুকের বিএমডব্লিউ গাড়িটি নিউইয়র্ক পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হয়। এরপর তার অস্বাভাবিক আচরণ দেখে তারা তাকে মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যান। তাকে ৮ দিন চিকিৎসা সেবা দেয়া হয়।
হার্লাম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ওবামা তাকে অনুসরণ করেন না। এটা তার ভ্রান্ত ধারণা।
কিন্তু, ব্রুকের দাবি তিনি ভালো ও ইতিবাচক মানুষ। আর ওবামা ইতিবাচকদেরই অনুসরণ করেন।
এমজেড/এআরএস/আরআইপি