৫০০ নারী-শিশুকে অপহরণ করেছে বোকো হারাম
নাইজেরিয়ার দামাসাক শহর থেকে ৫ শতাধিক নারী ও শিশুকে অপহরণ করেছে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা। অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে নাইজার-চাদ যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল টুমবা মোগামেদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপহৃত নারী ও শিশুর সংখ্যা ৫শ`র কাছাকাছি হতে পারে। যদিও, অপহৃতদের সঠিক সংখ্যা জানা যায়নি। এছাড়াও, অপহরণের পর ওই এলাকা ছাড়ার আগে বোকো হারামের জঙ্গিরা অন্তত ৫০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গত সপ্তাহে, দামাসাক শহরের একটি ব্রিজের নিচ থেকে প্রায় শতাধিক ব্যক্তির একটি গণকবর সনাক্ত করে নাইজার ও চাদের যৌথবাহিনীর সদস্যরা।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ২০টি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে বোকো হারাম। ইসলামিক স্টেট প্রতিষ্ঠার দাবিতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে গত ছয় বছরে ১৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি।
এআরএস/আরআই