রাশিয়ায় যাত্রীবাহী বিমানের জরুরী অবতরণ


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৫ মার্চ ২০১৫

রাশিয়ার বোয়িং ৭৩৭ নামের যাত্রীবাহী একটি বিমান দেশটির সেন্ট পিটারবার্গের বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে। বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে পিটারবার্গের পুলকোভো বিমানবন্দরে বিমানটি জরুরী অবতরণ করে। দেশটির বিমান সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডেইলি মেইল।

খবরে বলা হয়, জরুরী অবতরণের সময় বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরী অবতরণে বাধ্য হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইঞ্জিনে হঠাৎ করে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি জরুরী অবতরণ করে। এঘটনায় করণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে রাশিয়ার দুর্যোগ মন্ত্রী এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেন নি।

উল্লেখ্য, ঘটনাটি এমন এক সময় ঘটলো যার মাত্র একদিন আগে ফ্রান্সের আল্পাস পর্বতে ১৪৮ যাত্রী নিয়ে জার্মানীর এক বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানে থাকা সকল যাত্রী প্রাণ হারিয়েছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।