মানুষের মল থেকে কোটি কোটি টাকার সোনা!
বিজ্ঞানীরা এবার ঘাঁটছেন মানুষের বিষ্ঠা। কারণ, রোজ যে মল আপনি ত্যাগ করছেন তা থেকেই নাকি পাওয়া যাবে কোটি কোটি টাকার সোনা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীরা কিন্তু তাই বলছেন। শুধু সোনাই নয়, রুপা, প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুও আছে এই মানব বিষ্ঠাতেই।
আমরা রোজ যা কিছু খাই, ব্যবহার করি কসমেটিকস হিসেবে- তার সবকিছুতেই প্রচুর পরিমাণে ধাতু রয়েছে। এই ধাতুগুলোই বেরিয়ে যায় আমাদের মলের মাধ্যমে।
সুতরাং বিজ্ঞানীরা চাইছেন এই মল থেকে ছেঁকে বের করবেন সেইসব মহামূল্যবান ধাতু।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ক্যাথলিন স্মিথ বলছেন,
“মানুষের বিষ্ঠায় ইতোমধ্যেই আমরা এইসব ধাতুর সন্ধান পেয়েছি। কিছু বের করাও সম্ভব হয়েছে। আমাদের চেষ্টা সফল হলে মানুষের বিষ্ঠাই হবে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি”।
এখন এই শুনে বিষ্ঠা ঘাঁটতে না লেগে যায় স্বর্ণসন্ধানীরা।
এসআরজে