কলকাতার রাজভবনে মমতা
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করার জন্য রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন এই মুহূর্তে রাজভবনে রয়েছেন।
সূত্র জানায়, তাঁর সঙ্গে দেখা করতেই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসাবে দেখা হলেও মুখ্যমন্ত্রীর হঠাত রাজভবনে যাওয়ার মধ্যে অন্য রাজনৈতিক সমীকরণই দেখছে রাজনৈতিকমহল।
রাজভবন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। ১৮০৩ সালে নির্মিত এই প্রাসাদোপম বাড়িটি পূর্বে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস।
বিএ/এমএস