ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪৫


প্রকাশিত: ০৭:৪১ এএম, ৩১ মার্চ ২০১৫

ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থাই আশঙ্কাজনক। সোমবার রাতে উত্তর ইয়েমেনের হারাদাহ শিবিরে এ হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পাঁচটি শিশুর মরদেহ ধ্বংসস্তূপের কাছে পড়ে থাকতে দেখা গেছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, এ এলাকার শরণার্থী শিবিরগুলোতে আশ্রয়গ্রহণকারীরা মানবেতর পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছিল। বিমান হামলার পর শিবিরের পরিবেশের আরও ঘটে।

বৃহস্পতিবার থেকে বিনা ঘোষণায় ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব এবং তখন থেকে বেশির ভাগ হামলায় চালানো হয়েছে রাতে। হামলা চালাতে যেয়ে এ পর্যন্ত সৌদি জোটের অন্তত চারটি জঙ্গি বিমান ধ্বংস হয়েছে। এর মধ্যে তিনটি সৌদি আরবের এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের বলে জানা গেছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।