প্রশান্ত মহাসাগরে চীনের বিমান মহড়া
প্রথমবারের মতো পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। এ মহড়ার মধ্য দিয়ে চীনা সামরিক বাহিনীর সক্ষমতা আরও প্রসারিত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, চীনের গণমুক্তি বাহিনী বা পিএলএর কয়েকটি বিমান বাশি নামের একটি খালের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গেছে। এ খালটি তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
সিনহুয়া বলেছে, এই প্রথম পিএলএর বিমান বাহিনী চীন উপকূলের থেকে এতো দূরের আকাশে মহড়া চালাল। খোলা সাগরে চীনা বিমান বাহিনীর রণ প্রস্তুতি ও উড্ডয়ন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়া চালানো হয়।
দক্ষিণ চীন সাগর নিয়ে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়া চালাল চীন।
বিএ/আরআই