হামায় ৩০ জনকে হত্যা করেছে আইএস
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ায় মধ্যাঞ্চল হামা প্রদেশে অন্তত ৩০ বেসামরিক মানুষকে হত্যা করেছে। নিহতরা সবাই নারী ও শিশু বলে জানা গেছে। খবর এএফপি।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির হামা প্রদেশের সরকার-নিয়ন্ত্রিত একটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান জানান, মাবুজেহ গ্রামে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক মানুষকে পুড়িয়ে, শিরশ্ছেদ ও গুলি করে হত্যা করেছে আইএস।
এএইচ/পিআর