রাজনীতিতে নিষিদ্ধ হলেন নাশিদ


প্রকাশিত: ১১:৪২ এএম, ৩১ মার্চ ২০১৫

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার দেশটির সংবিধানে নাশিদকে নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপন করা হয়। পরে তা ৪২-০২ ভোটে পাস হয়।

পাস হওয়া ওই আইনে বলা হয়েছে, কোন মামলায় সাজাভোগ করেছেনে এমন ব্যক্তি রাজনীতিতে আসতে পারবেন না। খবর টাইমস অব ইন্ডিয়া।
নাশিদের দল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্যরা এই আইনের বিরোধিতা করেছেন এবং আইনটি পাসের সময় ভোটাভুটিতে অংশ নেননি।

সমালোচকদের মতে, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনীতিতে নিষিদ্ধের জন্যই এ আইন তৈরী করা হয়েছে। প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম বিরোধীদের দমন করতেই এ আইনটি পাস করিয়েছেন।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ নাশিদ যে নিরাপত্তা সুবিধা পেতেন তা সরিয়ে নিতে সংসদে একটি বিল আনারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ক্ষমতায় থাকাকালে এক জ্যেষ্ঠ বিচারককে গ্রেফতারের আদেশ দেয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত মাসে আদালত নাশিদকে ১৩ বছরের কারাণ্ড দিয়েছে।

নাশিদ সমর্থকদের মতে, ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নাশিদ যাতে অংশ নিতে না পারেন সেজন্যই তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।