মাতাল হয়ে বেসামাল, ঠাঁই হবে পর্ন সাইটে


প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

মদ খেয়ে মাতলামি করার অভ্যেস আছে? সাবধান হতে হবে এখনই।

ব্রিটেনে ‘কট ড্রাঙ্ক’ নামের ওয়েবসাইটটি এ নিয়ে এক রকম আতঙ্কই তৈরি করে ফেলেছে তরুণ-তরুণীদের মধ্যে। কী আছে এই সাইটে?

`কট ড্রাঙ্ক` আসলে একটি পর্ন সাইট। ব্যারি কার্টার নামে এক ব্যক্তি ব্রিটেনে চালু করেছেন এই সাইট। আর সাইটে তারা ছেড়ে দিচ্ছেন মাতাল অবস্থায় বেসামাল মুহূর্তের ছবি আর ভিডিও।

কেউ মদ খেয়ে অসংলগ্ন কাপড়ে টয়লেটে বমি করছেন, কেউ ওই অবস্থায় অন্তরঙ্গ হয়ে পড়ছেন কারো সঙ্গে, কেউ বা প্যান্টের জিপ খোলা অবস্থায় পড়ে রয়েছেন রাস্তার পাশে- যে কেউ পারে এই ছবি বা ভিডিও গোপনে তুলে ফেলে কট ড্রাঙ্কের কাছে বিক্রি করতে। সাইটটি এর জন্য রীতিমতো মোটা টাকা দিচ্ছে। আর রমরমিয়ে চলছেও ব্যারি কার্টারের সাইট।

কিন্তু মানুষের অসচেতন মুহূর্তের ছবি তোলার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্রিটেনজুড়ে। তোপের মুখে পড়েছেনও ব্যারি। কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়তেই ব্যবসা করে যাচ্ছেন তিনি। একেকটি ছবির জন্য দিচ্ছেন অন্তত ৫০ পাউন্ড, বিশেষ কোনো ছবি হলে দরটা আরো বেশি দিতেও রাজি ‘কট ড্রাঙ্ক’।

সুতরাং ‘ড্রাঙ্ক’ অবস্থায় ‘কট’ হয়ে পর্ন সাইটে না ঠাঁই হয়, তা নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ আছে বৈকি!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।